Banglar Prithibi

কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে বিস্তারিত জানাল আইএসপিআর
বাংলার পৃথিবী : কক্সবাজারে অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার বিস্তারিত জানাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানায় সংস্থাটি।

এতে বলা হয়, কক্সবাজারে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়াম স্কুলের পাশে বিমানবাহিনীর চেকপোস্ট থেকে একজন স্থানীয় লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমানবাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এসময় সমিতিপাড়ার আনুমানিক দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন বিমানবাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমানবাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমানবাহিনীর চেকপোস্ট এলাকায় বিমানবাহিনীর সদস্য ও সমিতিপাড়ার কতিপয় দুষ্কৃতকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমানবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ছুড়ে। এসময় দুর্বৃত্তদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হন যার মধ্যে বিমানবাহিনীর চারজন সদস্য (১ জন অফিসার ও তিনজন বিমানসেনা) আঘাতপ্রাপ্ত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমানবাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমানবাহিনীর সদস্যগণ কর্তৃক বিমানবাহিনীর নিয়মানুযায়ী ফাঁকা গুলি ছোড়া হয়, তবে স্থানীয় জনসাধারণের ওপর কোনো প্রকার তাজা গুলি ছোড়া হয়নি। বিমানবাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, স্থানীয় জনগণের ইট-পাটকেলের আঘাতে বিমানবাহিনীর গাড়ির কাচ ভেঙে যায়। এ ছাড়াও স্থানীয় জনগণ ঝোপঝাড়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল যা পরবর্তীতে বেশি সম্প্রসারিত হয়নি। এমতাবস্থায়, একটি কুচক্রী মহল বিমানবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবাহিনীর গুলিতে ওই যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়। এক্ষেত্রে প্রচারিত গুলির খোসার ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, ওই খোসাটি ফাঁকা গুলির যা প্রাণঘাতি নয় এবং শুধু শব্দ তৈরি করে। যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

সংস্থাটি জানায়, এ ছাড়াও লক্ষ্য করা যাচ্ছে, ওই ঘটনা প্রকাশে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসৎ উদ্দেশ্যে কক্সবাজারের বিমানবাহিনী ঘাঁটির নাম বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হচ্ছে- যা সত্য নয়। উল্লেখ্য, ওই ঘাঁটির নাম ০২ ডিসেম্বর ২০২১ সালে সরকারি প্রজ্ঞাপনে পরিবর্তন করে বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয় যা বর্তমানেও বহাল রয়েছে।

সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দেশের আপামর জনসাধারণের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিমানবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে। দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ বিমানবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

চবিতে ছাত্রদল-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে
বাংলার পৃথিবী : খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছলে দুই পক্ষই মিছিল শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের সদস্যদের ডাকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা।

অপরদিকে ছাত্রদল রেলস্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে এক পর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা দুপক্ষকে নিভৃত করার চেষ্টা করেন। এক পর্যায়ে ছাত্রদল জিরো পয়েন্ট ত্যাগ করে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিল।

পর্দায় ফিরছেন জেনিফার লরেন্স
বাংলার পৃথিবীঃ অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। বছর খানেক বিরতির পর ফিরছেন আবারও বড় পর্দায়। সিনেমার নাম ‘ডাই, মাই লাভ’। এটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লেন রামসি।

রূপের জাদু ও অভিনয়ের মুনশিয়ানা দিয়ে হলিউডপ্রেমীদের হৃদয় জয় করা এই অভিনেত্রী এবারও দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। বহু হিট সিনেমা উপহার দিয়ে শীর্ষ স্থানে জায়গা করে নেওয়া জেনিফার লরেন্স নতুন এই ছবিটি নিয়ে এরই মধ্যে ভক্তদের মাঝে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে।

‘ডাই, মাই লাভ’ ছবির কাহিনি গ্রামীণ আমেরিকায় সেট করা হয়েছে, যেখানে এক নারীর (লরেন্স) প্রেম ও পাগলামিতে নিমজ্জিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন তার স্বামীর চরিত্রে, আর স্ট্যানফিল্ড তার প্রেমিকের ভূমিকায়। এ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন সিসি স্পেসেক এবং নিক নল্টেসহ আরও অনেকে।

এখনো সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জেনিফার লরেন্সকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন জিন স্টুপনিটস্কি এবং জেনিফারের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান্ড্রু বার্থ ফেল্ডম্যান, লরা বেনান্টি, ম্যাথিউ ব্রডরিকসহ আরও অনেকে। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় দেখা যাবে, নিজের বাড়ি হারানোর ঝুঁকিতে থাকা ম্যাডি একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে এক বাবা-মা এমন একজনকে খুঁজছেন, যে তাদের ১৯ বছর বয়সী ছেলেকে কলেজে যাওয়ার আগে হতাশার জীবন থেকে বের করে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে। এদিকে ম্যাডির হাতে শুধু এক গ্রীষ্মকাল সময় রয়েছে ছেলেটিকে আত্মবিশ্বাসী পুরুষ বানানোর, না হলে তার সব প্রচেষ্টা বিফলে যাবে। আর এভাবেই এগিয়ে যায় ছবিটির কাহিনি।

নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ
বাংলার-পৃথিবীঃ জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘিরে ইসির যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। একইসঙ্গে সারা দেশের জেলা প্রশাসকরা যাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসি বলেন, আমরা ছেলেবেলায় পড়েছি জেলা প্রশাসকরা হলেন - সরকারের চোখ, হাত এবং মুখ। এই ডিসিদের চোখ দিয়ে সরকার দেখে, মুখ দিয়ে সরকার বলে এবং হাত দিয়ে সরকার কাজ করে। কিন্তু এই চোখ, মুখ এবং হাত আজ নষ্ট হয়ে গেছে।

নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ

যুবকদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণ চান ডিসিরা

তিনি বলেন, নির্বাচন পরিচালনায় উচ্চপর্যায়ের কোনো চাপ ডিসিদের ওপর যাবে না। যদি চাপ আসে সেটা ইসি অবজারভ করবে। সুতরাং মাঠপর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। কোনো ব্লেমিং গেম শোনা হবে না। কার কারণে কী করতে পারে নাই; এসব শোনা হবে না।

সিইসি বলেন, আমরা বলেছি, ইলেকশন ডে-তে বা ইলেকশনের দুই চার দিন আগে পরে নয়, এখন থেকে আপনারা ইলেকশনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যান। আপনার যেখানে যাবেন, সেখানে বক্তৃতার একটা অংশ যেন ইলেকশনকেন্দ্রিক থাকে। মানুষ তো অনেকটা আমাদের ইলেকটোরাল সিস্টেমের ওপর আস্থা হারিয়েছে, আস্থার সংকট রয়েছে। যেখানে যাবেন, মানুষের ভোটের অধিকার সম্পর্কে তাদের সচেতন করার চেষ্টা করবেন। তাহলে এটা একটা ইফেক্টিভ কাজ হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা যেমন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছি, আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি, এই যুদ্ধ হলো- একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়ার যুদ্ধ। আপনারা (ডিসি) এখন থেকে কাজ শুরু করুন। তারা কথা দিয়েছেন, সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা (ডিসি) ব্লেম গেম বাদ দিন। অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, এজন্য আমরা পারিনি— এসব বাদ দিন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে তাকাই। সামনে আমাদের যেটা করতে হবে, সেটা নিয়ে চিন্তা করি। অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি করে আমাদের কাজ ফেলে রাখতে পারব না। আমরা একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব, তারা আমাদের ওয়াদা দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন
ড. ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। আজ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করা হলো।

দেখে নিন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব কারা পেলেন—

ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন- ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১. সালেহ উদ্দিন আহমেদ- অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়

২. ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

৩. আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়

8. হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৫. মো. তৌহিদ হোসেন-পররাষ্ট্রমন্ত্রণালয়

৬. সৈয়দা রিজওয়ানা হাসান-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৭. মিজ শারমীন এস মুরশিদ-সমাজকল্যাণ মন্ত্রণালয়

৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৯. ড. আ. ফ. ম. খালিদ হোসেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১০. ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

১১. নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

১২. মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

১৩. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

তবে রাজধানী ঢাকার বাইরে অবস্থানের কারণে ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদিপ চাকমা গতকাল শপথ নিতে পারেননি।

অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের হাতে প্রতিরক্ষা-শিক্ষাসহ ২৭ মন্ত্রণালয়
বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে রাখা হয়েছে।

ড. ইউনূসের পাওয়া মন্ত্রণালয়গুলো হলো—

১. মন্ত্রিপরিষদ বিভাগ

২. প্রতিরক্ষা মন্ত্রণালয়

৩. সশস্ত্র বাহিনী বিভাগ

৪. শিক্ষা মন্ত্রণালয়

৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৬. খাদ্য মন্ত্রণালয়

৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

৮. ভূমি মন্ত্রণালয়

৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়

১০. কৃষি মন্ত্রণালয়

১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

১২. রেলপথ মন্ত্রণালয়

১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়

১৪, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়

১৬. পানি সম্পদ মন্ত্রণালয়

১৭. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

২১. বাণিজ্য মন্ত্রণালয়

২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

২৩. সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২৫. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

২৬. পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়

২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

এর আগে গতকাল রাত ৯টার দিকে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। পরে  শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা। তবে বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদিপ চাকমা ঢাকায় না থাকায় তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।

ঢাকায় ফিরে প্রথম বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যেন না হয়। দেশবাসী যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন তাহলে দেশের কোথাও কারও ওপর হামলা হবে না।

তিনি বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ এটা করেছে; তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে দেশকে।

ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান
বাংলার-পৃথিবীঃ  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাইম ইউনিভার্সিটির -উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার ড.মোঃ হুমায়ুন কবির এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান সিআইপি ।

সোমবার (১০ জুলাই ) উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃনদকে নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ( ভারপ্রাপ্ত ) -এর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আলোচনায় উঠে আসে বর্তমান শিক্ষা কার্যক্রম ,গবেষণা এবং ল্যাব্রেটরি উন্নয়নের নানান দিক। মানসম্মত শিক্ষাপ্রদানের ক্ষেত্রে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য এবং ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান। ইউজিসি চেয়ারম্যান প্রাইম ইউনিভার্সিটি সহ সকল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার সকল ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষন করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ প্রদান করেন ।

এছাড়া একই দিনে প্রতিনিধিদল ইউজিসির সম্মানিত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের সেক্রেটারি জেনারেল বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী ও ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন টিটু ।

যেভাবে ব্যথার রোগীরা হজের প্রস্তুতি নেবেন
ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক নর-নারীর জন্য হজ ফরজ বা অবশ্যকরণীয় ইবাদত। এ বছরের হজের আর খুব বেশিদিন বাকি নেই। হজের জন্য যেমন মানসিক প্রস্তুতি দরকার, তেমনি প্রয়োজন শারীরিক প্রস্তুতি। একজন ব্যক্তি সুস্থ-স্বাভাবিক থাকলে তাঁর জন্য হজ খুব সহজ হয়ে যায়। কারণ, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া গমন এবং মদিনার আরাফায় রাতযাপন শেষে মুজদালিফা হয়ে মিনায় হেঁটে যেতে হয়। এ ছাড়া জামারাতে শয়তানের দিকে পাথর নিক্ষেপের কাজটিও হেঁটেই করতে হয়। এ জন্য হাজিদের প্রায় পুরো হজের সময়ই শারীরিক পরীক্ষা দিতে হয়।

ব্যথার রোগীদের কী প্রস্তুতি নিতে হবে

যেসব হজযাত্রী তীব্র কোমর, হাঁটু বা পায়ের গোড়ালি ব্যথায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি নিয়ে দ্রুত ব্যথা কমানোর চেষ্টা করুন। প্রয়োজনে দিনে দু’বার ফিজিওথেরাপি নেওয়া যেতে পারে। ফিজিওথেরাপি বিশেষজ্ঞ প্রদর্শিত বিশেষায়িত ব্যায়ামগুলো নিয়মিত করবেন। এতে আপনি মানসিক ও শারীরিকভাবে উৎফুল্ল থাকবেন। যাদের ব্যথা তীব্রতর, তারা হাঁটুব্যথার জন্য নি-ক্যাপ ও কোমর ব্যথার জন্য লাম্বার কর্সেট বা কোমরের বেল্ট সঙ্গে নিতে পারেন; প্রয়োজনে এগুলো ব্যবহার করবেন। তবে কর্সেট সব সময় ব্যবহার না করাই উত্তম। পায়ের গোড়ালি ব্যথার রোগীরা হিল কুশন ও বিশেষ ধরনের নরম জুতা ব্যবহার করবেন। যাদের গরম শেক ভালো লাগে, তারা হট ওয়াটার ব্যাগ সঙ্গে রাখতে পারেন। সাময়িক তীব্র ব্যথা কমাতে এসিক্লোফেনাক জাতীয় ব্যথার ওষুধ চিকিৎসকের পরামর্শমতো সঙ্গে রাখতে পারেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। ডায়াবেটিস রোগীরা ব্যথার ওষুধ যত কম সেবন করবেন, ততই ভালো।

কী ধরনের ফিজিওথেরাপি নেবেন

ব্যথার কারণ নির্ণয় করে ফিজিওথেরাপি নিতে হবে। যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, তারা সাময়িক ব্যথা কমানোর জন্য ইলেকট্রোথেরাপি নিতে পারেন। তবে থেরাপিউটিক এক্সারসাইজ বা ব্যায়ামগুলো খুব ভালোভাবে শিখতে হবে এবং নিয়ম মেনে ব্যায়াম করতে হবে। সবকিছুর মূলে রয়েছে ব্যথার সঠিক কারণ নির্ণয়। সে অনুযায়ী চিকিৎসা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে।

লেখক : কোমর ব্যথাবিষয়ক গবেষক এবং বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল।

হোয়াটসঅ্যাপ মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল , কিন্তু কেন
মার্চ মাসে ভারতে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৮০ লাখ অ্যাকাউন্টের মধ্যে ব্যবহারকারীদের কোন রিপোর্ট ছাড়াই প্রায় ১৪ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়, হোয়াটসঅ্যাপ নিয়ম লঙ্ঘনের অভিযোগে এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

বলা হয়, ভারতের ২০২১ সালের বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইন মেনে মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইটসঅ্যাপ। সেখানেই ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধের তথ্য এসেছে।

হোয়াটসঅ্যাপ বলছে, তথ্যপ্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ৪০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং সেবাটির কর্তৃপক্ষ বলেছে, তাদের মূল লক্ষ্য ছিল ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান-প্রদান কমানো।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৬৭ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৬ লাখ ২৮ হাজারে। আর সবচেয়ে বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে মার্চে। অর্থাৎ, চলতি বছরের তিন মাসেই ভারতে ২ কোটির বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

তবে যে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, সেই ব্যবহারকারী ফলোয়িং মেসেজ দেখতে পারবে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘন করলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নিয়ম লঙ্ঘন করলে শাস্তিও হতে পারে!

বাতের ব্যথায় ভুগছেন? কী করবেন সুস্থ থাকতে
প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ বাতের ব্যথায় ভোগেন। তবে আমাদের মধ্যে বাতের ব্যথা নিয়ে কিছু ভুল ধারণা আছে। অনেকে শরীরের যে কোনো জয়েন্ট বা মাংসপেশিতে ব্যথা হলেই সেটিকে বাতের ব্যথা বলে মনে করেন। শুধু তাই নয়, এর জন্য ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ এনে তা সেবন করেন। যখন ব্যথানাশক ওষুধ সেবন করেন, তখন ব্যথা কম থাকে; আবার যখন ওষুধের কার্যকারিতা শেষ হয়, তখন পুনরায় ব্যথা অনুভূত হয়।

এভাবে অনেকে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ সেবন করে চলেছেন। এখানেই শেষ নয়; অনেকের ক্ষেত্রে দেখা যায়, চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করছেন। এতে অনেকে কিডনি, লিভার ও হরমোনজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন, এমনকি কিডনি ফেইলর বা লিভার ফেইলরের মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। আবার অনেকে সঠিক চিকিৎসা না পেয়ে ক্রমান্বয়ে পঙ্গুত্ববরণ করছেন।

ব্যথা বাত রোগের একটি অন্যতম উপসর্গ। ব্যথার চিকিৎসা করাতে হলে এর কারণ নির্ণয় করা প্রয়োজন। সে জন্য ব্যথার নানা ধরন সম্পর্কে ধারণা থাকা দরকার।

সুস্থ থাকতে কী করবেন

যে কোনো ব্যথা-বেদনাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ব্যথার কারণ নির্ণয় করতে হবে। অনেক কারণে এ ধরনের ব্যথা হতে পারে। তাই চিকিৎসক রোগের বর্ণনা, ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকেন। একই ধরনের উপসর্গ থাকলেও রোগ ভিন্ন হতে পারে, যেমন– রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ইত্যাদি রোগের উপসর্গ কাছাকাছি, কিন্তু চিকিৎসা ভিন্ন। অনেক ক্ষেত্রে রেফার্ড পেইনও হতে পারে। যেমন– কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা ঘাড়ে, কিন্তু রোগী অসুবিধা বোধ করছেন হাতে। তেমনি কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা কোমরে, কিন্তু রোগী অসুবিধা বোধ করছেন পায়ে। তাই রোগ নির্ণয় করা খুবই জরুরি। সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা নিলে রোগী দ্রুত আরোগ্য লাভ করেন এবং অনেক ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ছাড়াও আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ব্যথা ভালো হয়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। নিজেকে ভালোবাসুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ ও সুন্দর জীবনযাপন করুন।

লেখক : বাত ব্যথা ও প্যারালাইসিস রোগে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ।